রবিবার, ৯ অক্টোবর, ২০১৬

একটু বিদেশ, একটু পাথর

১।
সাদা একটা শব্দ
পাশ কাটিয়ে যাচ্ছে
ফের এক অতীব উঁচু
বালক অভিমানে
ছাড়া ছাড়া গান
ট্রিগারে আঙুল দিতে দিতে
লম্বা গলায়
চুল কাটছে গালের
একপাশে ব্যাসদেব বসে
আছেন চুপ করে
সারা শব্দমাখা সাদা
ফুরফুরে বেজন্মা বালিকাবধূটির
দুপায়ের বুড়োআঙুল দুটোর
মাঝখান দিয়ে গড়িয়ে আসছে
               রক্ত।
      আসন্ন শীতকালের

২।
গাছ বেয়ে উঠে গেল ছায়া

তবু গাছের কোনো পাতার ছায়া
নীচে নেমে আসে না
গাছ বেয়ে বা ঝুপ করে

পর্দা ছিঁড়ে গ্যাছে
এবার মাঝে মাঝে
চোখ বন্ধ করা যেতে পারে

৩।
দরজায় তালা ঝুলছে।

জানলা খোলা বলে
বাতাস ঢুকে পড়েছে
চোর। ডাকাত। ছোটলোক।
বাঞ্চোত।

ঘুলঘুলিটা কাগজ দিয়ে ঢাকা।

আমি পুরো ভর্তি হয়ে আছি।

৪।
বল ধরতে ধরতে
দামোদর ধরে
বেলুড় পৌঁছে গেছি

অলিগলি ঘুরে
চারপাশ এক হয়ে গ্যালো

টিকটিকির লেজ পাওয়া গেল না
টিকটিকির একটাও লেজ
          পাওয়া গেল না

৫।
রাস্তাটা শেষ হচ্ছে না

রাস্তাটা
                 শেষ
     হচ্ছে
        না

রাস্তাটা কোথাও গিয়ে থামছে কি না
তা বুঝতে গিয়ে
পাথর বেরিয়ে আসছে

পাথর টপকেই বিদেশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন