বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭

অঙ্কের ভুলগুলো-৬

বেদানার মত
সকাল
সকালের মত
কিছু খুঁজছি
সারারাত
সারাদিন
একটা নতুন আইডিয়া এল
সারারাত শব্দটাকে
দুটো অক্ষরে ভাঙব
একটা সারা
অন্যটা রাত
তাহলে
অক্ষর ধারনাটাই পাল্টে যাবে
মেয়েদের পদবীর মত
***************************

চুলের পাশ দিয়ে বাড়ি
যাবার রাস্তা
ওটা বাগান ছিল
বন গাছের বাগান
পরিচর্যা না হওয়া বাগান
প্রাকৃতিক
এরকম কত বাগান
ঘুরে আসার পর
স্বপ্ন দেখি,
আমারও বাগান হবে
যেখানে
কাজ না পাওয়া বয়সগুলো
কাটাব
দু'পা ছড়িয়ে বসব
বিড়ি টানব
কখনও সিগারেট
ঘাসগুলো বড় হয়ে যাবে
দারুচিনি গাছে
লেখা নামটা
মুছে দেবার চেষ্টায়
সালোকসংশ্লেষের ভূমিকা
কি দৃঢ়
কি নিরলস
আমার ইতিহাস বইটা
একদিন খুঁজব
যদি জীববিজ্ঞানের কোনও
উপকার হয়
********************************

রিষা একটা হোলির দিন
কিছুদিন পর যার কোনও দাগ খুঁজে
পাওয়া যাবেনা।
এমনই একটা হোলির দিন
পঞ্চাশ টাকার নোটে
আমার মুখ লেগেছিল
ঠোঁট লেগেছিল
ক্লিপবোর্ডে
আমি দুপাশে ছড়িয়ে
পড়ছিলাম
বিভূতিভূষন সেদিন
আমায় বাঁচিয়ে দিয়েছিল
মণীন্দ্র গুপ্ত বিনয় মজুমদার
আচার্য্য আমায় ডাকছিল
আমি ঘুড়ি বানাতে বানাতে ভাবছিলাম
মানুষের সালোকসংশ্লেষের কথা
************************************

ভুল বোঝা একটা বড় ব্যাপার
ভুল বোঝা একটা ছোট ব্যাপার
গোটা বাক্যের শুধু
বড় ও ছোট
শব্দ দুটির পার্থক্যের জন্য
আমাদের এত কথা বলতে হয়
এত কথা শুনতে হয়
লেখার জন্য এসব কিছুরই
দরকার পড়ে না
শুধু কালো রঙ
আর শাদা রঙ ছাড়া
**************************

ছাতা মাথায় দিলে
বর্ষা বা শীত বলে মনে হয়
পাহাড় বরফ বা জমি
অথবা তোমার বহুদূর জলা
মনে হয়না তো
মনে হয়
না তো
আমি এখনও যুবক আছি
অথবা যুবকের মত
যার একমাত্র ধর্ম রডিনচ্
****************************

দিন দিন কুরুন হয়ে যাচ্ছ
এভাবে বলা গেলে
অন্য আরও কোনওভাবে
চেষ্টা করা যেত
এখনও এভাবেই বলতে পারলাম না
কবে যে আমাদের
মানসিকতায় আগুন লাগবে
আমি টাটা সল্ট দিয়ে
উপভোগ করব
***************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন