শনিবার, ৬ মে, ২০১৭

বাঘের কবিতা

চূড়ান্ত অস্থিরতার পর
বসে বসে ঘুম ধরে যায়
পায়ের পেশি
কনুই কব্জি হাড় স্নায়ু
অবশ হতে থাকে

এরকম অবস্থায়
ঘরের দেয়াল জুড়ে
বাঘের ছবি অাঁকা থাকলে
নিজেকে বাঘ মনে হয়
বাঘের চোখ থেকে জল পড়লে
মাটি ভিজে যায়

অ্যাক্সিডেন্টের পর
চেয়ার থেকে সামান্য পরে গেলে
বাঘেরা ভীতু হয়ে পড়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন