রুমাল
আঙুরের সাথে আপেলের সম্পর্কে
রুমাল আসে না
রুমালরা দূরত্ব বাড়ায়
এত যে ঘাম রক্ত কান্না
তার কারণ হিসেবে রুমাল নিযুক্ত হয়
সমকোণ জুড়ে
জল আর ধুলো ময়লা
সোহাগ ছুঁয়ে তার বিভাজন নেই
কালো বেড়াল বা টিকটিকির হাঁচি
রুমালের খুব জল-মাছ
একটুও ব্ল্যাক ক্যাট নেই
তাই ভাঁজ
ভেতরে ভেতরে মাছ কাঁটা
মাংসের হলুদ দাগ
বা লিপস্টিক ছড়িয়ে পড়লে
পুকুরও ঘেমে ওঠে
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনekta kotha hochhe je, ami tor lekhar sobtuku bujhina...kintu porte darun lage...
উত্তরমুছুন