রবিবার, ২১ আগস্ট, ২০১৬

যা তা

পাশা খেলতে খেলতে
জানলার কাঁচ ভেঙে
সূর্যশিশিরের গোটা গাছটা প্রায়
ডালপালা বাড়িয়ে সারা দেয়ালে
বংশবিস্তার করে ফেলল
পাশার একটা চাল
পাশার একটাই চালে
পাশে বসে খেলা দেখা বাচ্চাটার
পায়ে পেঁচিয়ে
গাছটা হঠাৎ বেরিয়ে যেতে শুরু করল
রাণা, বাড়িতে পড়ে থাকা
বহু পুরনো ছুরির কোপে
নাড়ি কাটার মত করে
কেটে দিল
ব্যস, সমস্ত ক্যামেরা গিয়ে পড়ল
এবাড়ির উল্টোদিকের দেয়ালে
সকাল পর্যন্ত আমার আর ঘুম আসেনি

তারপর শুনলাম কে যেন লিখে রাখছিল
একটা, একটাই পাশার চাল কতটা
ভয়ঙ্কর হতে পারে

1 টি মন্তব্য: