সোমবার, ২২ আগস্ট, ২০১৬

আলফাবেট




এক একটা জল ধরে থাকার পর

বিষুবরেখা থেকে
সময় আলাদা হয়ে যায়
সময়ের কোনও নিজস্ব
আলফাবেট নেই
ইতিহাস জানতে জানতে
ক্লান্তি সরগম ভুলে
গোধূলির বিপরীত দিকে
কখন চৌকাঠ পেরিয়ে যায়
কখন নিজেই নিজেকে পেরিয়ে
যাবার আশঙ্কা তৈরি হয়
তার আর কোনও ভৌগোলিক
কারণ নেই

২টি মন্তব্য:

  1. ভালো হয়েছে...সুন্দর লাগলো।

    উত্তরমুছুন
  2. আমার ওয়েবসাইট-টা ঘুরে দেখতে পারো। কেমন লাগলো জানালে ভালো লাগবে।

    http://sayantan7662.wixsite.com/svoice-productions

    উত্তরমুছুন