ছবি, কিন্তু...
**************
পাখার আওয়াজের মধ্যে
একটা সিনেমা থাকে
যার যেমন বৃষ্টি
তার তেমন হাহাকার
শুধু গন্ধের ভেতর চোরাগোপ্তা
একটু স্বাধীনতা খোঁজে
ভাদ্র মাসের দেবতা
তার অসহায়রকম চোখ
আবহাওয়া ধরে ধরে
ছুঁড়ে ফ্যালে
দূর মাঠের মাঝে
যেখানে ছবির মত
দাঁড়িয়ে থাকে গাছ
গাছের পাতা
বাদাম গাছ ও মৃত্যু
*******************
কলমের চঞ্চলতা
কালার ধার নেয়
ঘড়ির কাঁটা
কাঁটার গতি
আর গোমেদ
অন্যভাবে অনেকটা
হিজিবিজি প্রকৃতির
ব্ল্যাক ক্যাট
সাইমন কমিশন বসবে বলে
রথের চাকা বসে গ্যাছে
কার্গিল এখন ভয়ঙ্কর রকম সচল
যেকোন সময় হাত ব্যোম
গাছ ব্যোম কুয়াশা করে দেবে
শিশিরের স্বভাব ধরে রেখে
একটু দুটু করে বাড়ি পৌঁছলে
মৃত্যুটা উপভোগ করা যেত
বেড়াল, কুকুর ও কশেরুকা
**************************
অন্ধরাত। ধাানভর্তি লোমশ
সন্ধ্যে বেড়াল চেয়ে থাকে
ওর চেয়ে দেখায় একটা
ভয়ানক সরলরেখা লেগে থাকে
কশেরুকা, যেন
যেন বাদামপাটালী
কুকুর দৌড়ে আসে।
আসন্ন মহালয়ার ঠিক
কয়েকযোজন আগেই
সরলরেখা 'সসীম' হয়
কশেরুকা, যেন
যেন মহিষাসুরমর্দিনী
যেন সাদা পায়রার ডানা
স্বীকার করো, অশ্লীল
**********************
ভেঙে ভেঙে আসে রোদ
আসে মানে এসে যায়
তার আগে আগে চলে বাস
লরি অটো রিক্সা
আর যাবতীয় পদব্রজীরা
আঁকতে আঁকতে কখন
সুন্দরীর স্তনে ফুটে ওঠে
তোমার মুখ
তোমার ঊরুতে হাত লেগে
ছলাৎ ছল আওয়াজে
চাঁদ গর্ভবতী হয়ে পড়ে
জ্যোৎস্নারাত গভীর হয়
Enter your comment...প্রথম কবিতাটা অসাম্ লাগল- ওটা সেই কবিতা যেটা পড়ে মানে করতে ইচ্ছে করে না
উত্তরমুছুন