একান্তই ব্যক্তিগত, তবে আপনার সাথে শেয়ার করলে তা আরও ব্যক্তিগত হয়ে উঠতে পারে বলেই আমার মনে হয়। কিছু লেখা আপনার জন্য, নীচে আপনার মতামত পেলে আমারও কিছু সময় খরচ হয়।
সোমবার, ২২ আগস্ট, ২০১৬
আলফাবেট
এক একটা জল ধরে থাকার পর
বিষুবরেখা থেকে
সময় আলাদা হয়ে যায়
সময়ের কোনও নিজস্ব
আলফাবেট নেই
ইতিহাস জানতে জানতে
ক্লান্তি সরগম ভুলে
গোধূলির বিপরীত দিকে
কখন চৌকাঠ পেরিয়ে যায়
কখন নিজেই নিজেকে পেরিয়ে
যাবার আশঙ্কা তৈরি হয়
ভালো হয়েছে...সুন্দর লাগলো।
উত্তরমুছুনআমার ওয়েবসাইট-টা ঘুরে দেখতে পারো। কেমন লাগলো জানালে ভালো লাগবে।
উত্তরমুছুনhttp://sayantan7662.wixsite.com/svoice-productions