লেজি ফ্ল্যাগ ও ঘ্রাণশক্তি
****************************
লেজি ফ্ল্যাগ সরিয়ে হাঁটাচলা
অভ্যেস করি
এক দুটুকরো বালিবাতাস সাথে নিই
দেখি চেরাপুঞ্জি নরম হয়ে গ্যাছে
যেখানে দুপুরগুলো বসে বসে
ধূমপান করত
সেটা এখন ভাদ্র মাসের লিগ্যাসী
ক্যালেন্ডারের ওঠা পড়া দেখে
আর ঘ্রাণশক্তির কথা মনে পড়ে না
সাইকেলের যেকোন পাশ দিয়েই
তুমি হাঁটতে পারো
চেরাপুঞ্জি নরম হয়ে গ্যাছে
ফরাসি ব্র্যান্ডের মেঘ
**********************
পেনের মুখ থেকে খাপ খুললেই
ধোঁয়ায় ভর্তি হয়ে যায়
ঘড়ির ডায়ালে
দেখা যায় দেশভাগ
ঝুঁঝকো ভোর বা গোধূলির
আলোয় যেকোন ফাঁকা শিশি
মুখের সামনে ধরে রাখা যাক
ফরাসি ব্র্যান্ডের মেঘ
ফরাসি ব্র্যান্ডের আকাশ থেকে
ধপ্ করে নেমে
সেলফি স্ট্যান্ডে এসে পড়বে
কোনও ফরাসি ব্র্যান্ডের পরিচালক
এটাকেই সিনেমা বলে ভুল করে
বুলেট ইন ব্রেন
******************
কয়েকটা শীতল পাখির গান শুনতে
গাছের নরম শিকড়ে
বসে থাকা যায়
মাথার পিছন থেকে
একটা বুলেট
সোজা মাথার ভিতর ঢুকে গ্যাছে
মাথার বাইরে থেকে
দেখা যাচ্ছে শিরার বাঁ দিক ঘেঁষে
বুলেটটা আড়াআড়ি আটকে গ্যালো
মাথার ভিতরে
বাস ছুটছে
পাখিটা উড়ে গ্যালো
পাখিটার ডান দিকে
শিকারীর চোখ
আমার মাথায় স্থির
আটকে আছে
ইউনিট মেমব্রেন
*********************
পি এল পি
পি পি এল
পি পি এল
এল পি পি
এল পি পি
পি এল পি
চল সব গুলো পড়লাম, ইউ আর ব্যাক ডুড...
উত্তরমুছুন