জল একটা আগুন
একটাই আগুন
আর তোতাকাহিনী
যেন জল বলতে
শুধু কঠিনই হয়
কোনোরকম অতি বা চরম
ব্যবস্থার আকারে
গতিহীন কেটে যাওয়া সময়
শুধুই শাড়ি ও রিষা
এবং এই ভর্তি প্যাড
★★★★★★★★★★★★★★
ঋ-কার থেকে
ঋ বাদ দিয়েছি
একটু আগেই
এখন বসে আছি
একটু শোব
বাঁদিকে ওষুধের কারখানা
ডানদিকে বাথরুম
সত্যি যদি এসব স্বপ্নে দেখতাম
বেশ ক'বছর আগেই
ইন্ডিয়া এবছরের টেস্ট ম্যাচে
জিতে যেত হয়ত
★★★★★★★★★★★★★★★★★
বিপ্রকর্ষ অপিনিহিতি
আরও কিসব ছিল
আমার শুধুই মনে হয়
আমরা বিপ্রকর্ষকে অপিনিহিতি
আর অপিনিহিতিকে বিপ্রকর্ষ বলি
★★★★★★★★★★★★★★★★★
আমি চাই
কবিতা বইয়ের নাম হোক
"লিঙ্গ ভেদ যোনি"
তাতে আমি দুটো সরলরেখা
বসিয়ে যতদূর খুশি ছড়িয়ে দোব
অসীম ধারনাটা
সরলরেখা বেয়ে পৃথিবীর বাইরে
চলে গেলেই
পৃথিবীর সমস্তটা
আমার হাতের মুঠোয় চলে আসবে
★★★★★★★★★★★★★★★★
আগুন একটা জল
এখানে আয়না দ্ব্যর্থক
একটা ঘোড়া যতদূরই ছুটুক
সে ঘোড়াই
কিন্তু দৌড়নোর সময়
খট্ খট্ একটা শব্দ
যার ঘোড়া নেই ক্ষুর আছে
★★★★★★★★★★★★★★★
শীতকালকে
দুভাগে ভাগ করা যায়
১ লিঙ্গ
২ যোনি
★★★★★★★★★★★★★
এখন রাত্রি
কথাটা সকালে পড়লেও
জানলা খোলা থাকে
উত্তরে হাওয়া বয়
আমি চিচিং ফাঁক বলে
দরজাটা খুললেই
চোখে আলো এসে পড়ে
দারুণ হয়েছে রাণা
উত্তরমুছুনধন্যবাদ।
উত্তরমুছুনজমাটি
উত্তরমুছুন