রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

ব্লগীয়

কবিতা সোমবার

রাণা বসু



কয়েকটা মুড়ি |

যার বা যাদের নখ ৯

শুধু হাফ বটল জল আছে

জলের ডে-নাইট |


তারা থেকে জন্মাচ্ছে

মহাকাশ

মহাকাশের দূরত্ব

দূরত্ব ভরে রাখছেন

আমি

আমার অন্য কেউ

২.

সাহসের বাইরের রেখা

বাইরের রেখা সাহসের

রেখা সাহসের বাইরের

৩টে শব্দ

নিস্তব্ধ

আরও কোনোভাবে কেউ কেউ

প্রকাশ করতে পারে

শান্তির সাংঘাতিক “া”কার

মিত্রোঁ

তোমার অভিশাপ

মৃত্যুর মত

লাগে

জিভের মত

একা১জন গ্রীল

ছোট্ট ৬টা কাঠি দিয়ে

শক্ত থেকে আলাদা করে রেখেছে নিজেকে

৩.

গানের প্রত্যেকটা লাইন

উল্লম্ব দাঁড়িয়ে আছে

গায়ক এল

হাতে তার মহামান্য

সেতার

একটা১টা করে খসে পড়তে লাগল

সুর

৬ড়িয়ে যেতে লাগল

বায়ুকণাগুলো

টেবিলের আশেপাশে

দুধের কণারা

লুকোচুরি খেলছে

সেতার

সে কখনও মিথ্যের আশ্রয় নেয় না

৫টি মন্তব্য:

  1. ..।।২আর ৩ম'নে রেশ রেখে গ্যালো।।

    উত্তরমুছুন
  2. মেরে মিঁত্রো নে মাত কিয়া।২আর ৩ আলাদা করে নয়,আমার প্রত্যেকটা প্রত্যেকের পরিপূরক মনে হলো। তিনটে কবিতা নিয়ে গঠিত একটা মন্ডলী।

    উত্তরমুছুন
  3. ৩ নঙটাই অন্য মাত্রা ... সাবাস

    উত্তরমুছুন