একান্তই ব্যক্তিগত, তবে আপনার সাথে শেয়ার করলে তা আরও ব্যক্তিগত হয়ে উঠতে পারে বলেই আমার মনে হয়। কিছু লেখা আপনার জন্য, নীচে আপনার মতামত পেলে আমারও কিছু সময় খরচ হয়।
টুপি পরে ফেলেছি
যাবতীয় হিসেবনিকেশ
এবার থেকে টুপি পরেই করব
যখন ফিরে যাব
যখন ফিরে আসব
আর যখন কোথাও যাওয়া আসা থাকবেনা
একটা লাইন থেকে
আর একটা লাইনে যেতে
ভারী হওয়া দরকার
আগে সরল একটা রেখা টানব
তারপর ধীরে ধীরে এগিয়ে যাব
যেখানে সবকিছুই এক হয়ে গেছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন