আজ একপ্রস্থ হাঁটলাম। অনেকদিন পর। বাড়ি থেকে বেরিয়ে হাঁটা দিয়েছিলাম সেই সকাল ৭ টায়। রোদ্দুরের পিঠে একটা মস্ত বড় আব দেখা গেছে, সবাই সেটাকে অন্ধকার বলে ডাকছে। আমি নাম দিতে চাইলেই ঘুম পেয়ে যাচ্ছে। একটা বিভৎস শাদা রঙ কামড়ে ধরতে চাইছে আমার সারা শরীর। হাতের আঙুলগুলো ওপরের দিকে উঠে যাচ্ছে শুধু। মা বাইরে নেতাজী রচনা মুখস্থ করাচ্ছে বাচ্চাগুলোকে। আমি ঘরে শুয়ে থাকছি বিছানায়, আমি আামি…
একটাও বালতি জলে ভর্তি নেই, এই অবস্থায় বৃষ্টি হচ্ছে রোজ, কলতলাগুলো জলে ভর্তি আছে।
পশ্চিমবঙ্গের এই অংশে আমি বিছানা চাদর বালিশ নিয়ে ওপরের দিকে হাতের আঙুল তুলে রোদ্দুরের আবের একটা নাম নিয়ে ব্যস্ত, যেন কিছুই ঘটছে না চতুর্দিকে, যেন কতকাল আমার নাম নিয়ে কেউ চর্চা করেনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন